সর্বশেষ

জাতীয়তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
সারাদেশরোহিঙ্গা ক্যাম্পে খেললেন মেসুত ওজিল, ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে
বান্দরবানে রমজানে বাজার তদারকি: জেলা প্রশাসকের কড়া নির্দেশ
রমজানে সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভাষা শহীদদের শ্রদ্ধা: গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে আল্পনা ও গ্রাফিতি অঙ্কন
জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ
মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
পটুয়াখালীর কলাপাড়ায় এবং চাঁপাইনবাবগঞ্জে  ১ টাকায় ইফতার বিতরণ
নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
১৭ বছরের শপথ ভাঙলেন বিএনপি সুরুজ, বিজয়ের পর পায়ে উঠল জুতা
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নজরুল ইসলাম আজাদ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নাম আসছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজেই বিষয়টি সরাসরি নাকচ করে এটিকে ‘মিথ্যা অপপ্রচার’ বলে অভিহিত করেছেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, হুইপ হওয়ার বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না। যারা এ ধরনের খবর প্রচার করছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সংসদ সদস্য।

দলীয় ও সংসদীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টি বা অভ্যন্তরীণ টানাপোড়েন বাড়াতেই এমন সংবাদ ছড়ানো হয়ে থাকতে পারে।

এ প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারকে একটি রোল মডেল এলাকায় পরিণত করাই তার প্রধান অঙ্গীকার। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, আড়াইহাজারকে ডাকাতি ও চাঁদাবাজিমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নজরুল ইসলাম আজাদ ৪৩ হাজার ২৩৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। দলীয় নেতাদের মতে, এ জয় স্থানীয় রাজনীতিতে তার অবস্থান আরও শক্ত করেছে।

হুইপ পদ নিয়ে গুঞ্জন চললেও আপাতত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না থাকায় জল্পনা-কল্পনাই প্রাধান্য পাচ্ছে। সংশ্লিষ্ট সংসদ সদস্য অবশ্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, প্রচারিত খবরের সঙ্গে বাস্তবতার মিল নেই।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন