মোংলায় 'সার্ভিস বাংলাদেশ'র উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রমজান মাসকে সামনে রেখে মোংলায় অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'সার্ভিস বাংলাদেশ'।
সংগঠনটির উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌর শহরের তালুকদার আব্দুল খালেক সড়ক (সাবেক বিএলএস) চত্বরে শতাধিক অসহায় মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ আল আমিন, মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা সহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা মোঃ মোস্তাফিজুর রহমান মিলন বলেন, "রমজান মাস হচ্ছে সাহায্যের হাত প্রসারিত করার সেরা সময়। অসহায় মানুষদের সাহরি ও ইফতারের খাবার জোগাড় করতে অনেককে হিমশিম খেতে হয়। তাই আমাদের দায়িত্ব, সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো।"
তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম শুধু খাদ্য বিতরণই নয়, বরং শিক্ষাজীবন থেকে মানবিক কাজগুলোতে ছাত্রদের অংশগ্রহণকে উৎসাহিত করার এক গুরুত্বপূর্ন প্রক্রিয়া।
উক্ত দিনে মোংলা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রীর উপহার বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
১২০ বার পড়া হয়েছে