সর্বশেষ

সারাদেশ

আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনা শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলা ছাত্রলীগের নেতা ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং তার সহযোগীরা এ কার্যক্রম পরিচালনা করেছেন। ঘটনাটি একজনের ফেসবুক প্রোফাইলে ভিডিও আকারে প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে দোকান খুলতে এসে পতাকাটি লক্ষ্য করেন। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিসে হঠাৎ এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।'

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, 'ছাত্রলীগের কিছু সদস্য গোপনে অফিসে পতাকা উত্তোলন এবং ছবি টাঙিয়েছে। পুলিশ ইতোমধ্যেই ভিডিও দেখে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ করছে।'

উল্লেখ্য, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটেছে। এর আগে জাতীয় নির্বাচনের পর বেতাগীতে ছাত্রলীগ একই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছিল।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন