সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে ভাড়া বাসায় ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন এবং সেখানে একাই বসবাস করতেন। মাঝে মধ্যে তাঁর ট্রাকের হেলপাররা সেখানে যেতেন বলে জানা গেছে।

বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তাঁর শেষবার কথা হয়। সে সময় তিনি তিন হাজার টাকা বকেয়া ভাড়া পরিশোধ করেন। এরপর কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার বিকেলে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপে মোড়ানো অবস্থায় উজ্জ্বল হোসেনের গলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বাড়ির মালিকের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন