সর্বশেষ

সারাদেশ

উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।

পুরাতন সার্ভে ইন্সটিটিউটের নির্ধারিত প্রায় এক একর জায়গাজুড়ে নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশন-এর ব্যবস্থাপনায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রাজশাহীর বাসিন্দা মিলন বলেন, এতদিন সাধারণ মানুষকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী কলেজ প্রাঙ্গণে যেতে হতো, যা সবার জন্য ছিল কিছুটা ভোগান্তির। নতুন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হওয়ায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে তিনি মনে করেন।

এদিকে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানিয়েছেন, এ বিষয়ে মঙ্গলবার একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে ভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত আসতে পারে। তবে উদ্বোধন ও প্রচার-প্রচারণার বিষয়টি জেলা প্রশাসন দেখভাল করবে।

নগরবাসীর প্রত্যাশা, ভাষা আন্দোলনের চেতনায় নির্মিত এই কেন্দ্রীয় শহীদ মিনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার এক অনন্য প্রতীক হয়ে উঠবে।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন