সারাদেশ
নাফ নদীতে মাছ শিকারকালে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৭৩ জন বাংলাদেশি জেলে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেছেন।
নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
আহসান সুমন, কক্সবাজার
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাফ নদীতে মাছ শিকারকালে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৭৩ জন বাংলাদেশি জেলে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেছেন।
তারা সকলেই ২০২৫ সালে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করেছিলেন।
মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর জেলেদের আটক করে আরাকান আর্মি, এবং পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট ক্যাম্পে স্থানান্তর করা হয়। সেখানে তারা বিভিন্ন মেয়াদে আটক অবস্থায় ছিলেন।
পরিস্থিতি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে কক্সবাজারের নিরাপত্তা বাহিনী সমন্বিত উদ্যোগ গ্রহণ করে। আরাকান আর্মির ঊর্ধ্বতন পর্যায়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে ধাপে ধাপে আটক জেলেদের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে অগ্রগতি হয়।
এর ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৩ জন জেলেকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় এবং তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন