সর্বশেষ

সারাদেশ

শপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌধ কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি নতুন সরকারের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও শপথ অনুষ্ঠান শেষে সুবিধাজনক যে কোনো দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন।

আগাম প্রস্তুতি ও প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ইতোমধ্যে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও শ্রদ্ধা নিবেদনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, কর্তৃপক্ষ জানিয়েছে-যেদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, সেদিন পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন