গাইবান্ধায় আনিসুজ্জামান খান বাবু পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা-২ (সদর) আসনের বিএনপি মনোনীত পরাজিত এমপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
আজ শনিবার বিকেল ৩টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনের অন্তত ৩০টি কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই কারচুপির উদ্দেশ্যে ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, এই স্বাক্ষর গ্রহণের উদ্দেশ্য সহজেই অনুমেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলার সদস্যকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, দুপুর ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা ধানের শীষের সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের বিরুদ্ধে মারমুখী আচরণ করেছেন। তিনি দাবি করেন, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে এবং জাল জালিয়াতির মাধ্যমে ভোটে অনিয়ম করে ফলাফল টেম্পারিং করে দাড়িপাল্লা মার্কায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে