রাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ছয়টি আসনে ২০ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
নির্বাচনী এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় তারা জমা রাখা ৫০ হাজার টাকা ফেরত পাবেন না।
রাজশাহীতে কেবল বিএনপি ও জামায়াতের প্রার্থীরা জামানতের টাকা ফেরত পাবেন। কারণ এই দুটি দলই রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটি আসনে (বিএনপি) এবং দুটি আসনে (জামায়াত) বিজয়ী হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়,
রাজশাহী-১:
গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান – ৪০৭ ভোট
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – আব্দুর রহমান – ১,১০০ ভোট
স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ – ৬৬৩ ভোট
এই তিনজনই জামানত হারিয়েছেন।
রাজশাহী-২:
এবি পার্টির মু. সাঈদ নোমান – ৭৮৬ ভোট
নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম – ৫৫২ ভোট
বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম – ৩৮৭ ভোট
স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ – ৮০১ ভোট
চারজন প্রার্থীই জামানত হারিয়েছেন।
রাজশাহী-৩:
স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম – ১,১১৭ ভোট
জাতীয় পার্টির আফজাল হোসেন – ২,৩৯০ ভোট
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান – ২,৩৯০ ভোট
আমজনতার দলের সাঈদ পারভেজ – ২৯৫ ভোট
এই চারজন প্রার্থীও জামানত হারিয়েছেন।
রাজশাহী-৪:
ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান – ৬৭০ ভোট
জাতীয় পার্টির ফজলুল হক – ১,৭৫৯ ভোট
দুই প্রার্থী জামানত হারিয়েছেন।
রাজশাহী-৫:
ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন – ৬২০ ভোট
স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার – ৪৪২ ভোট
ইসফা খায়রুল হক শিমুল – ২,৪৯৬ ভোট
রেজাউল করিম – ৬,৪৩২ ভোট
চারজনই জামানত হারিয়েছেন।
রাজশাহী-৬:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ – ১,৬২৮ ভোট
জাতীয় পার্টির ইকবাল হোসেন – ২,৯৩০ ভোট
দুই প্রার্থী জামানত হারিয়েছেন।
রাজশাহীতে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে বিএনপি ও জামায়াতের ১২ জনকে ছাড়া বাকি ২০ জনই জামানত হারিয়েছেন।
১২৩ বার পড়া হয়েছে