সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন।

এর আগে শুক্রবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের কালাম আলীর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও তিনজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি মো. শাজাহান জানান, বাড়ির ভেতরে আরও হাতবোমা থাকতে পারে-এমন আশঙ্কায় মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না। বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ উদ্ধার ও তল্লাশি কার্যক্রম শুরু করবে। নিরাপত্তাজনিত কারণে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন