সর্বশেষ

সারাদেশ

নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে নির্বাচনের ফল ঘোষণার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রিয়াজ উদ্দিন (৬৭) নামে এক বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে।

তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামের বাসিন্দা এবং মৃত রইস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সামসুজ্জোহা খানের পরাজয় এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের বিজয়ের খবর শোনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ জানান, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে তিনি ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণায় অংশ নেন। দলীয় প্রার্থীর বিজয় নিয়ে তিনি আশাবাদী ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনের ফলাফল প্রকাশিত হলে ধানের শীষের পরাজয়ের খবর শুনে শুক্রবার সকালে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

শনিবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে। একই দিন দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের মধ্যে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, পরিবারটির খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন