সর্বশেষ

জাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আট প্রার্থীর মধ্যে ছয়জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাঁদের জামানত হারাতে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এ আসনের ১৩৫টি কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯ হাজার ২ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৮২ হাজার ৫৪৩টি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রচলিত বিধান অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের (৮ ভাগের ১ ভাগ) কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে এ আসনে জামানত রক্ষায় ন্যূনতম প্রয়োজন ছিল ৩৫ হাজার ৩১৮ ভোট। এই সংখ্যা অর্জনে ব্যর্থ হয়েছেন ছয় প্রার্থী।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৯১০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮৬ হাজার ৬৮২ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন—
বিএনপির স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) নুরুজ্জামান হাবলু মোল্লা, পেয়েছেন ১৭ হাজার ৮১২ ভোট;
জাতীয় পার্টি (লাঙ্গল) প্রার্থী শাহরিয়ার জামিল, পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট;
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রার্থী আমিনুল ইসলাম, পেয়েছেন ৪ হাজার ৬৩ ভোট;
গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রার্থী শাহাবুল ইসলাম, পেয়েছেন ৬১৩ ভোট;
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) প্রার্থী মোহাম্মদ বদিরুজ্জামান, পেয়েছেন ২৪১ ভোট;
জাতীয় সমাজতান্ত্রিক দল (তারা) প্রার্থী গিয়াস উদ্দিন, পেয়েছেন ২০৩ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস জানান, “প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।” মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে জামানত বাবদ ৫০ হাজার টাকা নেওয়া হয়।

এদিকে একই আসনে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৯১৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৬৪টি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন