সারাদেশ
টাঙ্গাইল শহরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে শহরের সিটি বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
কাজী রিপন, টাঙ্গাইল
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল শহরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে শহরের সিটি বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের আকুর টাকুর পাড়া এলাকার ছানোয়ারের ছেলে ফাহিম (২২) এবং একই এলাকার কাইয়ুম খানের ছেলে স্বাধীন খান (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরালা মোড় থেকে মোটরসাইকেলযোগে বটতলার দিকে যাচ্ছিলেন ফাহিম ও স্বাধীন। সিটি বাজার মোড়ে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন। তাদের মাথায় মারাত্মক আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন