সর্বশেষ

জাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশরংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
জাতীয়

নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার, শপথ পড়াবেন সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত নতুন সরকার দায়িত্ব নেবে। শুক্রবার রাত অথবা শনিবারের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির। নির্ধারিত তিন দিনের মধ্যে তা সম্পন্ন না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি শপথ পড়াতে পারেন। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর স্পিকারকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় এবং বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে সিইসির মাধ্যমে শপথ পড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমান সিইসি এ এম এম নাসির উদ্দীন–এর মাধ্যমেই শপথ পড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সেক্ষেত্রে গেজেট প্রকাশের পর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রয়েছে।

ঘোষিত ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি বেসরকারিভাবে ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের শরিকেরা পেয়েছে ৯টি আসন।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সব রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফলাফল বিবরণী পাওয়ার পর দ্রুত গেজেট প্রকাশ করা হবে। দেরির কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তবে শপথ প্রক্রিয়া নিয়ে কিছু সাংবিধানিক প্রশ্নও উঠেছে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে ১২৩(৩) অনুচ্ছেদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে শপথের বিধান রয়েছে। কিন্তু এবারের নির্বাচন সেই অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত হয়নি বলে আইন বিশ্লেষকদের কেউ কেউ মত দিয়েছেন। প্রথমে জারি করা তফসিলে ১২৩ অনুচ্ছেদের উল্লেখ থাকলেও পরবর্তীতে সংশোধিত প্রজ্ঞাপনে তা বাদ দেওয়া হয় এবং সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ভিত্তিতে সংসদ গঠনের কথা উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট মহলের মতে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় একধরনের ঐকমত্যের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। একইভাবে শপথ–সংক্রান্ত জটিলতার সমাধানও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে হতে পারে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন