সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় নবনির্বাচিত সাংসদ এবিএম মোশাররফকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে গিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নুসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

শুভেচ্ছা গ্রহণকালে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, “আগামী পাঁচ বছরের জন্য আপনারা আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি যেন বিশ্বস্ততার সঙ্গে তা পালন করতে পারি—এ জন্য আপনাদের সহযোগিতা চাই। গণমাধ্যমকর্মীরা তাঁদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে এই নির্বাচনী এলাকার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করবেন বলে আশা করি।”

তিনি আরও বলেন, “এ বিজয় সমগ্র কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষের। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই আসনের উন্নয়নে সবার জন্য কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করাই হবে আমার অঙ্গীকার।”

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের সার্বিক সাফল্য কামনা করেন।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন