সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-এ জামায়াতের নিরঙ্কুশ জয়, তিন আসনেই ধানের শীষের পরাজয়

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জ-এ একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন দলটির প্রার্থীরা। বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন আসনেই পরাজিত হয়েছে। জেলায় গড় ভোটগ্রহণের হার ছিল ৭৩ দশমিক ৮২ শতাংশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী কেরামত আলী ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী ড. মু. মিজানুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের নূরুল ইসলাম বুলবুল ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটেও জেলাজুড়ে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

স্থানীয় ভোটারদের মতে, জামায়াতের সুসংগঠিত প্রচারণা ও শক্ত মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতাই এ জয়ের প্রধান কারণ। একইসঙ্গে গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের ব্যাপক সমর্থন লক্ষ করা গেছে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন