সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাধান্য
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
তবে সিরাজগঞ্জ-৪ আসনের চূড়ান্ত ফলাফল পোষ্টাল ভোট গণনার পর ঘোষণা করা হবে।
সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের আমিরুল ইসলাম খান আলীম ১৬৫টি কেন্দ্রের সবগুলোর ভোটে ১ লাখ ২ হাজার ৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আলী আলম দাঁড়িপাল্লা পেয়েছেন ৮০,২৮৩ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ৯৯৩ পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩৯,৪০৬।
সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থী এম এ মুহিত ১৬০টি কেন্দ্রে ১ লাখ ৭২ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির এসএম সাইফ মোস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭,৭০৪ ভোট।
সিরাজগঞ্জ-৩ আসনে আইনুল হক ১৫৮টি কেন্দ্রে ১ লাখ ৭৬ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ ১ লাখ ১৭ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন।
সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী মনোনীত শাহিনুর আলম পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩২ ভোট।
অপরদিকে সিরাজগঞ্জ-৪ আসনে ১৪৭টি কেন্দ্রে বিএনপি প্রার্থী এম আকবর আলী ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের রফিকুল ইসলাম খান ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট পেয়েছেন। এই আসনের চূড়ান্ত ফলাফল আগামীকাল পোষ্টাল ভোটের গণনা শেষে ঘোষণা করা হবে।
১৩৬ বার পড়া হয়েছে