জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনের সব কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে জয়পুরহাট-১ আসনে জামায়াত প্রার্থী ফজলুর রহমান সাঈদ এবং জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী মো. আব্দুল বারী বিজয়ী হয়েছেন।
জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়, জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮২৪ ভোট। ভোটের ব্যবধানে এগিয়ে থেকে ফজলুর রহমান সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হন।
অন্যদিকে, জয়পুরহাট-২ আসনের ১০৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট। উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় লাভ করেন আব্দুল বারী।
দুই আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
১৪৬ বার পড়া হয়েছে