সর্বশেষ

সারাদেশ

হাকিমপুরে শান্তিপূর্ণ ভোট, ৭৩.৯০ শতাংশ ভোট পড়েছে

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ২৮টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

নির্ধারিত সময় শেষে কেন্দ্রগুলোতে গণনার কাজ শুরু হয়েছে। ভোট কেন্দ্রীয় বাহিরে অধির আগ্রহে ফলাফলের অপেক্ষায় দেখা গেছে ভোটারদের। নির্বাচনের উত্তেজনা ও উৎসাহ চোখে পড়ার মতো ছিল।

নির্বাচন অফিস সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে, হাকিমপুরে মোট ৭৩.৯০ শতাংশ ভোট পড়েছে। বিশেষ করে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগেই অনেক কেন্দ্র ফাঁকা হয়ে যায়।

ভোট শেষে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন। হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্রের বাহিরে অপেক্ষমাণ আজিজুল ইসলাম বলেন, “ভোটের আগের দিন পর্যন্ত সুষ্ঠভাবে ভোট দিতে পারব কি-না তা নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু সকালে ভোট দিয়ে সেই সঙ্কা কাটিয়ে গেছে। এখন ফলাফলের অপেক্ষায় আছি।”

নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, হাকিমপুরে মোট ভোটার সংখ্যা ৮৩,৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০,৭৮০ জন, নারী ভোটার ৪২,৫১৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন