পটুয়াখালী-৪ আসনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী-৪ আসনের ভোটগ্রহণ দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার শেষ হয়েছে।
সকাল সাড়ে সাতটায় ব্যালটের মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে চারটা পর্যন্ত একটানা চলে।
এই আসনে মোট ১১১টি ভোট কেন্দ্র রয়েছে। কলাপাড়া উপজেলার ৭৪টি কেন্দ্রের অধিকাংশে ৬৫ থেকে ৬৯ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
ভোটে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন: বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।
নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে মাঠে কাজ করছে ব্যাপক নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোষ্টগার্ড, নৌবাহিনী, আনসার ব্যাটালিয়নের ৪টি স্টাইকিং ফোর্স, বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের ২টি টহল টিম রয়েছে।
বর্তমানে ভোটের ফলাফল গণনা প্রক্রিয়া চলছে।
১৬১ বার পড়া হয়েছে