গণমাধ্যম
ঝিনাইদহের মহেশপুর থেকে নিজ বাড়ি শৈলকূপার খন্দকবাড়ীয়া ফেরার পথে সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর থেকে নিজ বাড়ি শৈলকূপার খন্দকবাড়ীয়া ফেরার পথে সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট পর্যবেক্ষণ শেষে তিনি ভাটই বাজারে প্রধান সড়ক পার হচ্ছিলেন, তখন পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি নিজ মোটরসাইকেল থেকে পড়ে আহত হন।
এ ঘটনায় স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
১৬১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন