সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে নারীদের সংরক্ষিত কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাহেরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নাত সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে তাহেরুল ইসলামের দাবি, ভোটকেন্দ্রে ‘জান্নাতের টিকিট’ বিক্রির নামে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল। তিনি সেই কার্যক্রমে বাধা দিতে গেলে পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করেন।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন