সর্বশেষ

সারাদেশ

মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা জেলায় শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল সাড়ে ৭টায় জেলার দুইটি সংসদীয় আসনের ৩০১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

চারটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৩৭ হাজার ২১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৮ হাজার ৩৬২ জন, নারী ভোটার ৪ লাখ ১৮ হাজার ৫৬৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

মাগুরা-১ আসনে ১১ জন এবং মাগুরা-২ আসনে ৪ জনসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সকালে শহরের দরি মাগুরা আলামিন এতিমখানা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন