সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। দিনের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি আসনে দায়িত্ব পালন করছেন দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরো জেলায় মোতায়েন রয়েছে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১টি ইউনিট মাঠে সক্রিয় রয়েছে।

জেলার মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১৩ জন আনসার সদস্য ও দুইজন পুলিশ সদস্য। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৪০টি স্ট্রাইকিং ফোর্স।

এবারের নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৮ জন প্রার্থী। জেলায় মোট ভোটার সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ ৬ হাজার ৮৯২ জন, নারী ভোটার ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪১ জন।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতির কথা জানানো হয়েছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন