সর্বশেষ

জাতীয়দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ
বিরামপুরে ভোটারদের জিলাপির টোকেন বিতরণ: জামায়াতের ৩ কর্মী আটক
মুন্সীগঞ্জের শিলইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ
গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহীতে কৃষকদলের নেতার ওপর হামলা, গুরুতর আহত
বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
নগদ অর্থসহ আটক জামায়াত নেতা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন
ফরিদপুরে কঠোর নিরাপত্তা, ড্রোনে আকাশপথে নজরদারি
শেরপুরে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২২
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

ফরিদপুর ২ ও ৩ আসনে এগিয়ে নায়াব ইউসুফ ও শামা ওবায়েদ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ সামনে রেখে ফরিদপুরে ভোটারদের মধ্যে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ ও রাজনৈতিক বিশ্লেষণ চলছে।

চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে ভোটাররা প্রার্থীর অতীত কাজ, উন্নয়ন কর্মকাণ্ড ও যোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে ব্যস্ত সময় পার করছেন। অনেক ভোটার ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আবার অনেকে শেষ মুহূর্তে দ্বিধায় ভুগছেন।

ফরিদপুরের চারটি আসনের মধ্যে দুটি আসনে এবার বিএনপির নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে এই দুই নারী প্রার্থী নির্বাচনী প্রচারণায় বেশ সক্রিয় ও এগিয়ে রয়েছেন। তাদের পিতার রাজনৈতিক পরিচয় এই জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছে। ফরিদপুর-২ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম হলেন সাবেক মহাসচিব কে.এম ওবায়দুর রহমানের কন্যা এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। অপরদিকে ফরিদপুর-৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক।

উভয় প্রার্থী নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের সঙ্গে সরাসরি মেলামেশা, সভা-সমাবেশ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করছেন।

এদিকে, জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আকরাম আলী (ধলা হুজুর) রিকশা প্রতিকে এবং ফরিদপুর-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব দাড়িপাল্লঅ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ও মো. আকরাম আলীর এবং ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ ও প্রফেসর আব্দুত তাওয়াবের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে।

ফরিদপুর-২ আসনে আরও লড়ছেন- ইসলামী আন্দোলনের শাহ মো. জামাল উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আকরামুজ্জামান, গণ অধিকারের ফারুক ফকির এবং বাংলাদেশ কংগ্রেসের মো. নাজমুল হাসান। ফরিদপুর-৩ আসনে বিএনপি ও জামায়াত ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন- কমিউনিস্ট পার্টির মো. রফিকুজ্জামান লায়েক, জাতীয় সমাজতান্ত্রিক দল-এর আরিফা আক্তার বেবী, ইসলামী আন্দোলনের কে.এম. সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী মোরসেদুল ইসলাম আরিফ।

নির্বাচনের শেষ মুহূর্তে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে দুই নারী প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ও চৌধুরী নায়াব ইউসুফ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টায় শুরু হবে। প্রশাসন ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটকেন্দ্রে ব্যালটবক্স পৌঁছে গেছে।

নির্বাচনের আগে ফরিদপুর শহরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বিশাল জনসভায় ভোটার ও নেতা-কর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। এতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ফরিদপুর-৩ আসন (সদর) নিয়ে বিশেষভাবে বলা যায়, এখানে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। ভোটকেন্দ্র ১৫৪টি, ভোটকক্ষ ৮৬৭টি এবং পোষ্টাল ব্যালটে ভোট দেবেন ৩ হাজার ৮৪৪ জন। প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “আমার পরিবার ফরিদপুরে বিএনপিকে শক্তিশালী করেছে। আমার পিতা চৌধুরী কামাল ইউসুফ এই আসন থেকে পাঁচবার এমপি ছিলেন এবং তিনবার মন্ত্রী পদে ছিলেন। আমার পরিবারের ঐতিহ্য ও ফরিদপুরবাসীর ভালোবাসাই আমার রাজনীতির প্রেরণা। আমি আশা করি ভোটারগণ আমাকে জয়ী করবেন।”

ফরিদপুর-২ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৪৯৭। ভোটকেন্দ্র ১১৭টি এবং ভোটকক্ষ ৬৪৯টি। পোষ্টাল ব্যালটে ভোট দেবেন ৩ হাজার ৫৪৪ জন। বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে চায়। ভোটাররা আমাকে বিপুল ব্যবধানে জয়ী করবেন বলে আমার বিশ্বাস।”

সব মিলিয়ে ফরিদপুরে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা চরমে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আশায় উৎসাহী এবং জেলার নির্বাচন চিত্রে দেখা যাচ্ছে ব্যস্ততা, আলোচনার উন্মাদনা ও রাজনৈতিক উদ্দীপনা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন