সারাদেশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২২
আবিদ জামান, ফরিদপুর
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি পেট্রোল নিতে প্রবেশ করছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তখন সামনের দিক থেকে আরেকটি বাস এলে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার ঘটনা স্থলে দুইজন নিহত হন। গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন