সর্বশেষ

জাতীয়দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ
গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহীতে কৃষকদলের নেতার ওপর হামলা, গুরুতর আহত
বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
নগদ অর্থসহ আটক জামায়াত নেতা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন
ফরিদপুরে কঠোর নিরাপত্তা, ড্রোনে আকাশপথে নজরদারি
শেরপুরে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২২
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
জাতীয়

দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সকল ভোটারকে সচেতন ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রত্যাশা ও আত্মমর্যাদার প্রকাশ ঘটিয়েছে, এই নির্বাচন সেই আকাঙ্ক্ষার প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন ঘটাবে।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে তাদের মতামত স্পষ্টভাবে তুলে ধরবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য, দায়িত্বশীল ও জনবান্ধব প্রতিনিধিদের নির্বাচিত করবেন। এর মধ্য দিয়ে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশীদার হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, এবার বিপুলসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্ক নাগরিক দীর্ঘ সময় পর প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই নির্বাচনকে সবার জন্য আনন্দময়, ভীতিমুক্ত, স্বচ্ছ ও উৎসবমুখর অভিজ্ঞতায় পরিণত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা প্রভাব ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

একই সঙ্গে রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্টদের সংযম, সহনশীলতা এবং গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন