সর্বশেষ

সারাদেশ

গুজব-অপপ্রচার থেকে সতর্কতার আহ্বান গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে থানা রোডের ফরিদ মিয়া কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। ভোটারদের উদ্দেশ্যে তিনি মিথ্যা প্রচার, গুজব ও ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে নাজমুল আলম সবুজ বলেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশ না করে পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা উচিত।

তিনি আরও জানান, প্রার্থী আশ্রাফুল আলম শিমুল নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে না পারায় কিছু রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তারা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলছেন এবং কোনো ধরনের বিধি লঙ্ঘন এড়াতে সতর্ক রয়েছেন।

এ সময় তাকে গ্রেপ্তার ও তার কাছ থেকে বিভিন্ন কিছু উদ্ধারের বিষয়ে ছড়ানো খবরকে ‘মিথ্যা ও অপপ্রচার’ বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এসব তথ্য সত্য হলে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারতেন না।

উল্লেখ্য, এবারের নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশ্রাফুল আলম শিমুল। বর্তমানে তিনি একটি মামলায় কারাবন্দি রয়েছেন।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন