সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে ভয়ভীতি; নারী কর্মী হেনস্তার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে হানা দিয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের হেনস্তার অভিযোগও করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব অভিযোগ তুলেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) এ এ এম মুজাহিদ বেগ।

অভিযোগ অনুযায়ী, রোববার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে আব্দুস সামাদ মাতুব্বরের বাড়িতে কয়েকজন ব্যক্তি হানা দেন। বাড়িতে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১৮ মিনিটে একটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাসে করে ১০ জনের মতো ব্যক্তি সেখানে পৌঁছান এবং বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তাদের মধ্যে দুজনের কাঁধে শর্টগান সদৃশ অস্ত্র ঝুলতে দেখা যায়। এ সময় তারা নিজেদের থানা থেকে আসা ডিবি সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। প্রায় ১০ মিনিট অবস্থানের পর রাত ২টা ২৮ মিনিটের দিকে তারা সেখান থেকে চলে যান।

বাড়ির বাসিন্দা বাবুল মাতুব্বর জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের পক্ষে কাজ করায় নিয়মিত হুমকির মুখে পড়ছেন। ওই রাতে তিনটি গাড়িতে করে লোকজন এসে তাকে ডাকাডাকি করে এবং ফুটবল প্রতীকের সঙ্গে থাকলে প্রাণনাশের হুমকি দেয়। এর আগেও কয়েক রাত ধরে একইভাবে তার বাড়িতে হানা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, সোমবার বিকেলে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ ওঠে। মাকসুদা বেগম নামে এক নারী সমর্থক এ ঘটনায় সংশ্লিষ্ট আসনের নির্বাচন ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বেলতলা এলাকায় লিফলেট বিতরণের সময় স্থানীয় কৃষকদল নেতার নেতৃত্বে নারী কর্মীদের হেনস্তা করা হয়।

এ ছাড়া একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে চরভদ্রাসন ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ১২ জন নারী সমর্থককে আটকে রেখে তাদের মোবাইল চোর আখ্যা দিয়ে হেনস্তা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ বলেন, তার নেতাকর্মী ও সমর্থকদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে এবং প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। রাতের বেলা ডিবি পরিচয়ে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো ও নারী কর্মীদের হেনস্তার ঘটনায় তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে ওই রাতে থানা থেকে কোনো পুলিশ সদস্য ওই এলাকায় যাননি এবং এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন