সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

কুরআন শিক্ষার নতুন দিগন্ত: যাত্রা শুরু করল কুয়াকাটা কুরআন একাডেমি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগরকন্যা কুয়াকাটায় কুরআন শিক্ষার প্রসারে নতুন অধ্যায়ের সূচনা হলো। “এসো কুরআনের পথে” —এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কুয়াকাটা কুরআন একাডেমি। নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই একাডেমিকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একাডেমিটির প্রতি জনসমর্থনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বয়স্ক ও বৃদ্ধদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম চালু করাকে একাডেমিটির অন্যতম ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন নানা সীমাবদ্ধতার কারণে যারা কুরআন শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এই একাডেমি নতুন আশার দ্বার খুলে দিয়েছে। পাশাপাশি শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, নারী ও পুরুষ—সব বয়সী মানুষের জন্য কুরআন শিক্ষার সুযোগ রাখা হয়েছে। এখানে সহীহ তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, নাজেরা কুরআন এবং প্রাথমিক দ্বীনি জ্ঞান সহজ ও বাস্তবভিত্তিক পদ্ধতিতে শেখানো হবে।

একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার বলেন, “কুরআন মানুষের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। সমাজে এমন অনেক মানুষ আছেন, বিশেষ করে বয়স্করা, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও কুরআন শেখার সুযোগ পাননি। তাদের সেই কষ্টের জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ। এখানে কেউ অর্থের অভাবে কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে না।”

স্থানীয় বাসিন্দা মো. আবদুল করিম বলেন, “বয়সের কারণে আমাদের অনেকেরই কুরআন শেখা হয়নি। নিজ এলাকায় বিনামূল্যে কুরআন শেখার এমন সুযোগ সত্যিই আমাদের জন্য বড় নেয়ামত।”

কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডা. মান্নান চৌধুরী বলেন, “এই কুরআন একাডেমি শুধু শিশুদের নয়, বড়দের কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এতে পরিবারভিত্তিকভাবে কুরআন শিক্ষার একটি সুন্দর পরিবেশ তৈরি হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, কুয়াকাটা কুরআন একাডেমি ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন