সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জেলার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাতক্ষীরায় সেনা টহল বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সেনা সদস্যরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে উপস্থিত রয়েছেন। তাদের লক্ষ্য ভোট কেন্দ্রকে প্রভাবমুক্ত ও ভীতিমুক্ত রাখা।

সাতক্ষীরা সেনা ক্যাম্প সূত্র জানায়, জেলার সার্বিক নিরাপত্তার জন্য ছয়’শ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শুধুমাত্র টহল দিচ্ছেন না, পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করছেন। কেউ কোনো হুমকির সম্মুখীন হলে তা নিকটস্থ ক্যাম্পে জানাতে স্থানীয়দের প্রতি অনুরোধ করা হচ্ছে।

এদিকে জেলায় ইতিমধ্যেই চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনারা দায়িত্বপূর্ণ এলাকায় থাকা সব ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে তারা নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন