সর্বশেষ

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পর্যটন নগরী কুয়াকাটার সিকদার রিসোর্ট এন্ড ভিলাস ও ওশান ভিউ হোটেল এন্ড কনভেনশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আছর নামাজের পর সিকদার রিসোর্ট এন্ড ভিলাস কর্তৃপক্ষ এ আয়োজন পরিচালনা করে।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের ব্যবস্থাপক আনোয়ার উল আজিম, সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন “আলোকিত কুয়াকাটা”র সম্পাদক এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সিকদার রিসোর্টের প্রধান হিসাব কর্মকর্তা শাহীন আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও বিভিন্ন হোটেলের কর্মকর্তা বৃন্দও দোয়া মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষভাবে বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক জয়নুল হক সিকদারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন