গাইবান্ধায় নির্বাচন প্রস্তুতিমূলক আনসার-ভিডিপি হাজিরা প্যারেড
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলায় দায়িত্বপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে একটি প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট কার্যালয়, গাইবান্ধার উদ্যোগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এ হাজিরা প্যারেড আয়োজন করা হয়। এতে জেলার ৬৭৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রায় ৯ হাজার আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।
সমাবেশটি সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটির ব্যবস্থাপনায় সমাবেশস্থলে নিরাপদ সুপেয় পানির সরবরাহের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে পর্যাপ্ত অস্থায়ী (ভ্রাম্যমান) স্যানিটারি টয়লেট স্থাপন করা হয়।
এ বিষয়ে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মনি (বিভিএমএস, বিএভি-১২০১৭৫) বলেন, “নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে সদস্যদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন-পূর্ব এ হাজিরা প্যারেডের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলা, প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
১২৮ বার পড়া হয়েছে