সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

নরসিংদীতে সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসের হাতে পর্যবেক্ষক কার্ড তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, আসন্ন নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ৩৫০ জন সাংবাদিক দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনকালীন পরিবেশ, ভোটগ্রহণ কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণসহ সংবাদ সংগ্রহে মাঠপর্যায়ে কাজ করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস বলেন, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন সর্বোচ্চ আন্তরিক। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা আচরণবিধি মেনে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করলে নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা হয়। নির্বাচনকে সামনে রেখে জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নরসিংদীতে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন