সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

মোংলায় নির্বাচনী জনসভা শেষে মাঠ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় পরিবেশ সুরক্ষার লক্ষ্যে দুটি নির্বাচনী জনসভা মাঠের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার সকালে থানার সামনের হেলিপ্যাড মাঠ এবং থানার পেছনের খেলার মাঠ থেকে পরিবেশদূষণকারী পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. পলাশ ও সদস্য সচিব ফকির মো. জুয়েলের নেতৃত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা ও মো. সোহেল রানার তত্ত্বাবধানে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের থানা ও পৌর পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এর আগে সোমবার বিকেলে হেলিপ্যাড মাঠে জামায়াতে ইসলামীর এবং থানার পেছনের খেলার মাঠে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠ দুটিতে বিপুল পরিমাণ পলিথিন ও অন্যান্য ময়লা-আবর্জনা পড়ে থাকায় মাঠগুলো খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে।

বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল মাঠ পরিষ্কারের এই উদ্যোগ গ্রহণ করে।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা জানান, 'দুটি মাঠে পৃথক রাজনৈতিক দলের নির্বাচনী সমাবেশ হওয়ার পর পরিবেশ দূষণ সৃষ্টি হয়। পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশে আমরা মঙ্গলবার সকালে মাঠ পরিষ্কারের কাজ শুরু করি। বেশিরভাগ বর্জ্য ছিল পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন, যা সংগ্রহ করে ডাম্পিং করা হয়েছে।'

স্থানীয়রা স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন