জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটকে কেন্দ্র করে তিনি এই ভাষণ প্রদান করবেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গুরুত্বপূর্ণ এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
ভাষণে নির্বাচন ও গণভোট সংক্রান্ত দিকনির্দেশনা ও সরকারের অবস্থান তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৮১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন