একনজরে নাটোরের ৪ আসনের নির্বাচনের মাঠ ও প্রতিদ্বন্দ্বিতা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭০ হাজার ৬৮৪ জন, নারী ভোটার ৭ লাখ ৭৬ হাজার ৫০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৭ জন। জেলার চারটি আসনে মোট ৫৬৬টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া)
৪৬৬ বর্গকিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৫৯৫ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৬৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপির প্রার্থী ফারজানা শারমীন পুতুল (ধানের শীষ)
স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) মো. তাইফুল ইসলাম টিপু (কলস)
জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা)
নাটোর-০২ (নাটোর সদর ও নলডাঙ্গা)
৩৯৭ বর্গকিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৮৮৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ৬৫৫ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ২২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
এই আসনে মোট ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে—
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ধানের শীষ)
জামায়াতে ইসলামীর অধ্যাপক মো. ইউনুস আলী (দাঁড়িপাল্লা)
নাটোর-০৩ (সিংড়া)
৫৩১ বর্গকিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮৮ জন, নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এই আসনের প্রার্থীরা হলেন—
জাতীয় নাগরিক পার্টির এস. এম. জার্জিস কাদির (শাপলা কলি)
বিএনপির মো. আনোয়ারুল ইসলাম (ধানের শীষ)
স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) মো. দাউদার মাহমুদ (ঘোড়া)
নাটোর-০৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)
৫০২ বর্গকিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে ১৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা। মোট ভোটার ৪ লাখ ৪৫ হাজার ১৭২ জন। পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৪৮ জন, নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপির মো. আব্দুল আজিজ (ধানের শীষ)
জামায়াতে ইসলামীর মো. আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা)
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, চারটি সংসদীয় আসনে মোট ৫৬৬টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
১২৩ বার পড়া হয়েছে