সর্বশেষ

জাতীয়শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশলক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

স্বপ্ন ছাড়েননি কৃষক আব্দুল আলী বেপারী, কোর্টের রায়ে পেলেন ‘হরিণ’ প্রতীক

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন এলেই প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেন ৬৭ বছর বয়সী কৃষক আব্দুল আলী বেপারী। বহুবার পরাজয়ের পরও হাল না ছেড়ে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

দীর্ঘ আইনি লড়াই শেষে উচ্চ আদালতের রায়ে বৈধতা ফিরে পেয়ে এখন নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন এই কৃষক।

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদেরই একজন আব্দুল আলী বেপারী।

আব্দুল আলী বেপারীর বাড়ি ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে। তিনি মৃত কিয়ামুদ্দিনের ছেলে। পারিবারিক জীবনে তিন ছেলে ও দুই মেয়ের জনক। নিজে বেশি লেখাপড়া না করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করেছেন।

নির্বাচন যেন তার কাছে নেশার মতো। ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। সে সময় আটজন প্রার্থীর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেন। এরপর ২০১৬ ও ২০২১ সালেও চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও ১ শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত তথ্যের গড়মিল দেখিয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। সে সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কান্নায় ভেঙে পড়ে মাটিতে গড়াগড়ি দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সারা দেশে তিনি পরিচিত হয়ে ওঠেন।

আবারও বাতিল, এবার আদালতের দ্বারস্থ হতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই কারণে যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। তবে এবার ভেঙে না পড়ে নির্বাচন বিধিকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ ভরসা হিসেবে উচ্চ আদালতের শরণাপন্ন হন। শেষ পর্যন্ত হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

রায়ের কপি পাওয়ার পর জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে ‘হরিণ’ প্রতীক বরাদ্দ দেন।

হলফনামা অনুযায়ী, আব্দুল আলী বেপারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। তার ৬৪১ শতাংশ কৃষিজমি রয়েছে। এসব জমি থেকে বছরে গড় আয় ২ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যয় ২ লাখ ৪০ হাজার টাকা।

শিবালয়ের বরঙ্গাইল এলাকার বাসিন্দা মুন্সি আতিকুল বলেন, 'কয়েক দিন আগে হাটে তাকে একাই প্রচারণা করতে দেখেছি। কথা বলে মনে হয়েছে খুব সাদামাটা মানুষ। তবে এত বড় নির্বাচনে অংশ নেওয়া তার জন্য কঠিন হতে পারে। তারপরও তিনি ভালো মানুষ।'

একই এলাকার কৃষক সাঈদ আব্দুল্লাহ বলেন, 'আমিও কৃষক, উনিও কৃষক। সাহস করে নির্বাচন করছেন, এটা কম কথা না। তিনি সৎ ও সত্যবাদী। কৃষকদের সার সংকট দূর করার কথা বলেছেন।'

যুবক আব্দুল হাসেম বলেন, 'অনেক প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকে। কিন্তু আলী বেপারীর বিরুদ্ধে কিছুই নেই। এমন স্বচ্ছ প্রার্থী সংসদে গেলে ভালো হবে।'


আব্দুল আলী বেপারী বলেন, 'আমার ইচ্ছা ছিল নিজের প্রতীকে নিজের ভোট দেবো। আগেরবার অবৈধভাবে মনোনয়ন বাতিল হয়েছিল, এবারও হয়েছিল। কিন্তু হাল ছাড়িনি। হাইকোর্টে গিয়ে বৈধতা পেয়েছি। হরিণ মার্কায় ভোট দিতে পারবো-এর চেয়ে আনন্দের কিছু নেই। জয়ী হলে সাধারণ মানুষের জন্য কাজ করবো, কৃষকদের সার-বীজের ব্যবস্থা করবো।'


মানিকগঞ্জ-১ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৮৫৭ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- ডা. আবু বক্কর সিদ্দিক (জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা), এস.এ জিন্নাহ কবির (বিএনপি, ধানের শীষ), মোহাম্মদ ইলিয়াছ হুছাইন (গণঅধিকার পরিষদ, ট্রাক), মুহাম্মদ শাহজাহান খান (জনতার দল, কলম), মো. খোরশেদ আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), মো. তোজাম্মেল হক (স্বতন্ত্র, ঘোড়া), আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র, হরিণ)।

 

সব মিলিয়ে, একাধিকবার পরাজিত হলেও নিজের স্বপ্নে অটল এই কৃষক প্রার্থী এখন নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে। এবার নিজের প্রতীকে নিজের ভোট দিতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় অর্জন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন