সারাদেশ
নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ-২ আসনে প্রকাশ্যে ভোট কেনার অভিযোগ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে এলাকায় কলস প্রতীকের প্রার্থীর ম্যানেজার সাইফুল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের ম্যানেজার জহিরকে ভোটারদের হাতে নগদ অর্থ দিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় বিভিন্ন স্থানে ভোটারদের কাছে গিয়ে অর্থ প্রদান করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন