সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপির
জাতির উদ্দেশে ভাষণ: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
সারাদেশনারায়ণগঞ্জ-২ আসনে প্রকাশ্যে ভোট কেনার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রচারণাকালে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আহত
পঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা
জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় অংশ নেন। সভায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সমন্বয় সভায় মহাপরিচালক বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। ভোটাররা যেন নিরাপদ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করা হবে।

তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখে সারাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী সাতক্ষীরার শ্যামনগরসহ ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি ঝুঁকি বিবেচনায় ৩০০ সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র‌্যাপিড অ্যাকশন টিম (আরএটি), কেএ-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।

সভা শেষে মহাপরিচালক বেইজ ক্যাম্পে দায়িত্বে থাকা বিজিবির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে টহল জোরদার ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলার তাগিদ দেন।

এ সময় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোর রিজিয়ন ও খুলনা সেক্টরের কর্মকর্তাদের পাশাপাশি খুলনা ও বরিশাল অঞ্চলের বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্পের কমান্ডাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন