সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপির
জাতির উদ্দেশে ভাষণ: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
সারাদেশনারায়ণগঞ্জ-২ আসনে প্রকাশ্যে ভোট কেনার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রচারণাকালে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আহত
পঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা
জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হবে এবং দেশে আর কখনো অপশাসনের ফিরে আসার সুযোগ থাকবে না। তিনি বলেন, সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোতে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।

সোমবার সচিবদের সঙ্গে আয়োজিত একটি গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তার বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে সীমিত পরিসরে বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা সচিবদের সঙ্গে সৌজন্য বিনিময় ও ছবি তোলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না, বরং সেগুলো ছিল ভুয়া প্রক্রিয়া। তবে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি রয়েছে এবং দেশ প্রায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসবে। তিনি জানান, এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। অতীতে বিভিন্ন গণআন্দোলন ও অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা থাকলেও এবার তা আরও প্রাতিষ্ঠানিক ও মর্যাদাপূর্ণ রূপ পেয়েছে।

নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ভোটারদের জন্য ভোটদানের প্রক্রিয়া সহজ করতে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে আলাদা নির্বাচনভিত্তিক অ্যাপ ব্যবহৃত হচ্ছে।

তিনি জানান, ‘নির্বাচন বন্ধু হটলাইন–৩৩৩’ চালু করা হয়েছে। এ ছাড়া প্রায় ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় অধিক গ্রহণযোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন, যা দেশের গণতন্ত্রের প্রতি আন্তর্জাতিক আস্থার পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচনের কোনো আন্তর্জাতিক বৈধতা ছিল না এবং সে সময় উল্লেখযোগ্য পর্যবেক্ষকও উপস্থিত ছিলেন না।

নির্বাচনী পরিস্থিতি শান্তিপূর্ণ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো উত্তেজনা দেখা যায়নি। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করছে এবং প্রচারণাও শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।

সচিবদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত ১৮ মাসে প্রশাসনের সহযোগিতায় প্রায় ১৩০টি অধ্যাদেশ জারি ও বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, যা একটি প্রশংসনীয় অর্জন।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সামনে আরও উন্নতির পথে এগিয়ে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা দেশে কারখানা স্থাপনে আগ্রহী হচ্ছেন এবং তরুণ জনগোষ্ঠী ভবিষ্যতে বড় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তিনি জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির কথা উল্লেখ করে বলেন, এর ফলে বাংলাদেশে বিনিয়োগ করলে অন্যান্য দেশে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও সুন্দর ও স্থিতিশীলভাবে গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন