সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আমিনুল ইসলাম জানালেন সৌরশক্তিতে কৃষি সেচ সম্প্রসারণের পরিকল্পনা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম নির্বাচিত হলে বরেন্দ্র অঞ্চলে সৌরশক্তির মাধ্যমে কৃষি জমিতে সেচ ব্যবস্থা সম্প্রসারণ করবেন।

সোমবার বিকেলে নাচোল উপজেলার হাট-চাতাল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় এ ঘোষণা দেন তিনি।

নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সভায় আমিনুল ইসলাম বলেন, “বিএনপি শ্রমিক ও কৃষকবান্ধব দল। নির্বাচিত হলে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় কৃষির উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। সৌর শক্তির মাধ্যমে আরও গভীর নলকূপ চালু করা হবে, যা কৃষকদের জন্য প্রয়োজনীয় সেচ সুবিধা নিশ্চিত করবে এবং সেচের খরচ কমাবে।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে তিন উপজেলার সুপেয় পানির সরবরাহও নিশ্চিত করা হবে। আমিনুল ইসলাম বলেন, পূর্বে সংসদ সদস্য থাকলেও দলের সরকারে না থাকায় সীমিত উন্নয়ন কাজ করতে পেরেছিলেন। তবু তিনি উল্লেখযোগ্য কিছু উন্নয়ন করেছিলেন, যা ক্ষমতাসীন দলের এমপিরা করতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তিনি কৃষিঋণ মওকুফ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়ন, সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও সড়ক ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গোমস্তাপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন