বিএনপিতে সন্ত্রাসী ও সংখ্যালঘু নির্যাতনকারীর জায়গা নেই : নুরুল ইসলাম
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি এই কথা বলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এই জনসভায় তিনি আরও বলেন, 'সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘূ নির্যাতনকারীদের বিএনপিতে কোনো জায়গা নেই। তারা যতই প্রবেশের চেষ্টা করুক, বিএনপিতে তাদের কোনো গ্রহণযোগ্যতা হবে না।'
এ সময় তিনি আরো জানান, 'নির্বাচিত হলে নদী ভাঙন রোধ, সড়ক ও জনপথ উন্নয়নের মতো সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়নে কাজ করা হবে।'
এ নির্বাচনী জনসভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ মার্কার প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি। এছাড়া উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল রহমান, নুরুল ইসলাম মণির ছেলে আশিকুল সালেহীন, বেতাগী পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান নান্না, নারী নেত্রী পিয়ারা বেগম, মেরী বেগম, জোৎন্সা বেগমসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
১১৫ বার পড়া হয়েছে