সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের আজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

সোমবার দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের মুনস্টার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইশতেহারে আবু তাহের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা তাঁর প্রধান লক্ষ্য।

তাঁর নির্বাচনী ইশতেহারে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যুবকল্যাণ ও অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নমূলক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণ, স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও আইটি প্রশিক্ষণ সম্প্রসারণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তা তহবিল এবং আন্তর্জাতিক বৃত্তি কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কৃষিক্ষেত্রে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক বাজার স্থাপন, বিনা সুদে ঋণ, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার পরিকল্পনা এবং তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ ও ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে।

স্বাস্থ্য খাতে ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান, ভিক্ষুক পুনর্বাসন এবং প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনা উল্লিখিত হয়েছে।

তার ইশতেহারে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী কমিটি গঠনের কথাও উল্লেখ রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই ইশতেহার বাস্তবায়িত হলে লালমনিরহাট সদর উপজেলাকে পরিকল্পিত, মানবিক ও আধুনিক উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন