সর্বশেষ

সারাদেশ

মুক্তিযুদ্ধ না থাকলে রাজনৈতিক দলগুলোও প্রতিষ্ঠিত হতো না : এস এম জিলানী

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-০৩ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের ইতিহাস না থাকলে আওয়ামী লীগসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও প্রতিষ্ঠিত হতো না।

তিনি বলেন, আমার আদর্শের জনক শহীদ জিয়াউর রহমান না থাকলে বিএনপি ও প্রতিষ্ঠিত হতো না। অপরদিকে, একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিবুর রহমানের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি ও থাকত না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কাজী মন্টু কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন এস এম জিলানী।

সভায় তিনি আরও বলেন, 'আজকে স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা কোন দিকে থাকবেন, তা বিবেচনা করতে হবে। আমি এমন একটি দলের প্রতি আস্থা রাখি, যেখানে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে গুরুত্ব দেওয়া হয়।'

শত শত নেতাকর্মী ধানের শীষের মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মতুয়া আশ্চর্য পদ্মনাভ ঠাকুর।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন