সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশলক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
রাজনীতি

নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে মান্না জানান, তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা-১৮ আসনে নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেই ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘একটি বিশেষ পরিস্থিতিতে ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। নির্বাচন পরিচালনার ব্যয় আমার সাধ্যের বাইরে। তাই আমি ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করছি।’

তিনি আরও বলেন, তাঁর এ সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ওই আসনে ঋণখেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে আপিল করে তা ফিরে পান। তবে ঢাকা-১৮ আসনে শুরু থেকেই তাঁর মনোনয়নপত্র বৈধ ছিল।

রাজধানীর খিলক্ষেত, কুড়িল, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আরিফুল ইসলাম এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান। শুরুতে বিএনপি আসনটি মান্নাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও পরে সেখানে নিজ দলের প্রার্থী দেয়।

ডাকসুর সাবেক দুবারের ভিপি ও আওয়ামী লীগের একসময়ের নেতা মাহমুদুর রহমান মান্না এর আগেও একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিলেও কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন