সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশলক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। টানা সরকারি ছুটি থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীকে ভোট দিতে এই যাত্রা—এমনটাই বলছেন ভোটাররা। এলাকামুখী মানুষের ঢলে ধীরে ধীরে ফাঁকা হয়ে উঠছে রাজধানী ঢাকা।

রোববার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট ঘুরে দেখা গেছে—স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীর চাপ বেশি। বিশেষ করে মহাখালী, সায়েদাবাদসহ গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে ভিড় চোখে পড়ার মতো। নতুন ও তরুণ ভোটারদের মধ্যে ভোট দেওয়ার বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর এই নির্বাচন তাদের কাছে কেবল মতপ্রকাশের অধিকার নয়; বরং দেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এদিকে নির্বাচনি প্রচারের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি—ফলে চাকরিজীবীরা পাচ্ছেন টানা লম্বা অবকাশ।

এই ছুটিকে কাজে লাগিয়ে ভোট দেওয়ার পাশাপাশি নিজ এলাকায় কয়েকদিন কাটানোর পরিকল্পনা করছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিথি বলেন, প্রথমবার ভোট দিতে নিজ এলাকা ময়মনসিংহে যাচ্ছেন তিনি। পরিবারের সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং প্রার্থীদের বিষয়ে জেনে-বুঝে সিদ্ধান্ত নেবেন বলে জানান।

রাজশাহীগামী শিক্ষার্থী তানজিম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ভোট নষ্ট করা যাবে না—এই বিশ্বাস থেকেই গ্রামের পথে রওনা হয়েছেন তিনি। তার মতে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একটি ভালো নির্বাচন উপহার দেবে। নাটোরে যাচ্ছিলেন নাসিফ নামের আরেক ভোটার। তিনি বলেন, আগেরবার ভোট দিতে পারেননি; এবার পরিবেশ ভালো মনে হওয়ায় ভোট দিতে বাড়ি ফিরছেন।

পরিবহণসংশ্লিষ্টরা জানান, শনিবার সন্ধ্যা থেকেই যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে এবং সোমবার থেকে তা আরও বাড়বে। মহাখালী বাসটার্মিনাল সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল বলেন, লম্বা ছুটির কারণে এবার যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চাপ সামাল দিতে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে ভোটাররা ভোগান্তিমুক্তভাবে বাড়ি পৌঁছাতে পারেন।

সব মিলিয়ে ভোটের আমেজ, টানা ছুটি আর নাগরিক দায়িত্ব পালনের তাগিদ—এই তিনের মিলনে রাজধানী ছেড়ে এলাকামুখী মানুষের স্রোত আরও জোরালো হচ্ছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন