সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশলক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
জাতীয়

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ সোমবার উপদেষ্টা ও সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সকাল সোয়া ১০টায় তাঁর সভাপতিত্বে সচিবদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। ওই বৈঠকে সচিবদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ার কথা রয়েছে। পরে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৭৫ জন সচিবের মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক। আজকের বৈঠকে সবাই উপস্থিত থাকবেন। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ ৯ ফেব্রুয়ারি এই সরকারের শেষ নিয়মিত বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে বিদায়ী বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

সূত্র আরও জানায়, উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠকের মধ্য দিয়ে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ঘোষণা আসতে পারে। তবে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জরুরি প্রয়োজনে শুধু উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হতে পারে।

এদিকে নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়ার উদ্যোগ নিয়েছেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দিতে শুরু করেছেন। ইতোমধ্যে দুজন উপদেষ্টা সরকারি বাসা ছাড়ার বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। পাশাপাশি তিনজন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

সূত্র মতে, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি বাসা ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ কয়েকজন উপদেষ্টা তাঁদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও তাঁর লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে—নির্বাচনের পরপরই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, নির্বাচনের পর সবচেয়ে দ্রুত সময়ের মধ্যেই নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হলে তিন দিনের মধ্যেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। সম্ভাব্য সময় হিসেবে তিনি ১৫ বা ১৬ ফেব্রুয়ারির কথা উল্লেখ করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন