মোংলা বন্দরে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে সমন্বয় সভা
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের ও মবক’র আওতাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে বন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং মবক’র ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সমন্বয় করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক মাকরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন সময়ে বন্দরের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণে সম্মত হন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মবক এলাকায় নির্বাচনকালীন পর্যবেক্ষণ নিশ্চিত করতে একটি নিরাপত্তা সেল গঠন করা হয়েছে। এছাড়া রাত্রিকালীন টহল বৃদ্ধি, অভিযান তৎপরতা বাড়ানো, চ্যানেল ও জেটি এলাকায় বোট পেট্রল বাড়ানোসহ সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে