সর্বশেষ

সারাদেশ

রাজশাহী-৬ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, মুখোমুখি বিএনপি ও জামায়াত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনটি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দীর্ঘ রাজনৈতিক পালাবদলের ইতিহাস থাকা এই আসনটি ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলে থাকলেও ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় আসনটি এখন হাইভোল্টেজ ও চ্যালেঞ্জিং রূপ নিয়েছে।

এই আসনে মূলত দ্বিমুখী লড়াইয়ের আভাস মিলছে। বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে এবং জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। এছাড়া জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ (হাতপাখা) নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, চারঘাট ও বাঘা উপজেলার পাড়া-মহল্লা, বাজার এবং চায়ের দোকানগুলোতে এখন নির্বাচনই আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং পেশাজীবী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। স্থানীয় ভোটারদের মতে, প্রচারণার দিক থেকে তিনি এখনো এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকও বসে নেই। তিনিও নিয়মিত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং প্রতিশ্রুতিনির্ভর প্রচারণা চালাচ্ছেন। ফলে এই দুই প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে, কে পাচ্ছেন চারঘাট–বাঘার মানুষের সংসদে প্রতিনিধিত্বের দায়িত্ব।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন